বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিয়ে হয়ে গেল নুসরাতের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৪৯৮ বার পড়া হয়েছে

অবশেষে বিবাহ-বন্ধনে বাঁধা পড়লেন ভারতের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। গতকাল ১৯ জুন বুধবার তুরস্কের বোদরুম শহরে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় নুসরাতের। বিয়ের পর ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে নব-দম্পতির প্রথম ছবি।

পরনে লাল লেহেঙ্গা চোলি, মাথায় লাল ওড়না, হাতে লাল-সাদা ও সোনালি রঙের চূড়া ও কালিরাস, মাথায় টিকলি ও গলায় ভারি গয়নাতে নুসরতকে লাগছিল মোহময়ী। সঙ্গে নিখিল জৈনকে দেখা গেল সাদা শেরওয়ানিতে। তাঁর মাথায় ছিল সাদা পাকড়ি। গলায় সবুজ হার। নিখিলকে খানিকটা রাজপুত্রে মতো দেখাচ্ছিল বললেও ভুল হয় না।

টলিউডে ডেস্টিনেশন ওয়েডিং সাধারণত দেখা যায় না। তবে গত বছর থেকে বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীর সহ বেশকিছু ডেস্টিনেশন ওয়েডিং দেখেছে বলিউড। আর নুসরত-নিখিলের বিয়েটাও হলো সেই বলিউডি কায়দায় ডেস্টিনেশন ওয়েডিং।

মঙ্গলবার মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান হয়েছিল নুসরাতের। মেহেন্দির পার্টির থিম ছিল বোহেমিয়ান। আর সংগীতে ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন নুসরাত। এর আগে কলকাতায় হয়েছিল গায়ে হলুদ। সেখানে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন তিনি।

দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরাত-নিখিল। নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আগামী ৪ জুলাই, সন্ধ্যা সাড়ে ছয়টায়, কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451