শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বেপরোয়াগতির ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী সহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৩৭৮ বার পড়া হয়েছে

ফরহাদ মেহেদী, সাভারঃ

ঢাকার সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে আশুলিয়ায় দুই মোটরসাইকেল আরোহী ও সাভারে বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাতের দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলন্ত ট্রাকে নিচে মোটরসাইকেল ঢুকে পড়লে দুই আরোহী নিহত হন।

নিহতরা হলেন নড়াইল জেলার মৃত লাল মিয়ার ছেলে শেখ সদর আলী (৬১) ও সাতক্ষীরা জেলার সামাদ ফকিরের ছেলে আলমগীর হোসেন (২৮)।

হাইওয়ে পুলিশ জানায়, আজ ভোররাতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে জিরানী এলাকার দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। পথে শ্রীপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি চলন্ত ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে সাভারের আমিনবাজারে তুরাগ এলাকায় বাসচাপায় আরো এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451