বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যানজটে ক্ষুব্ধ যাত্রীরা ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৪২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পূর্ব প্রান্তে টোল আদায় বন্ধ থাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মহাসড়ক স্থবির হয়ে পড়েছে।

এদিকে দুপুর ১২টার দিকে মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রসুলপুর এলাকায় হঠাৎ বিক্ষুদ্ধ হয়ে উঠেন যাত্রীরা। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় সেখানে অবস্থানরত টাঙ্গাইলের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের (হাকিম) গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 

ঘটনাস্থলে থাকা টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘দুপুরের দিকে ম্যাজিস্ট্রেটের গাড়িটি ঢাকামুখী লেন হয়ে আসছিল। এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়।’

 

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, বঙ্গবন্ধু সেতু থেকে যানবাহন সিরাজগঞ্জ পর্যন্ত যেতে পারছে না। ফলে সেতুর পূর্ব প্রান্তে টোল প্লাজার টোল গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রাখা হয়। এ ছাড়া মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

 

কয়েকজন বিক্ষুব্ধ যাত্রী গণমাধ্যমকে বলে, ছয়ঘণ্টা ধরে তারা এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু গাড়ি একসুতোও নড়ছে না। তাদের অভিযোগ, রাস্তা পরিষ্কার করার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

একজন মাইক্রোবাসচালক এনটিভি অনলাইনকে বলেন, ‘কাল রাত ১০টায় ঢাকা থেকে এসেছি। সাভার থেকে জ্যাম ঠেলতে ঠেলতে এখানে এসেছি। কিন্তু ভোর ৪টা থেকে এখন বেলা ১২টা বাজে এক জায়গায় বসে আছি। কোনো গাড়ির নড়াচড়া নেই। আমরা রোজা আছি। না খেয়েই রোজা রাখছি। বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে।’

 

আরেক যাত্রী বলেন, ‘গতকাল আমার ভাই বিকেল ৫টায় মারা গেছেন। আবদুল্লাহপুর থেকে বাসে উঠতে পারিনি। পরে পরিবার-পরিজন নিয়ে রাত ৮টায় ট্রাকে উঠছি। দুপুর ১২টা বাজে। এখন এই জায়গায়ই আছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451