বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গিবাদ-নাশকতা-মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

গাজীপুরঃ
জঙ্গিবাদ, নাশকতা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার বিকেলে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ভাওয়াল রাজবাড়ি মাঠে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইজিপি বলেন, “যারা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদ, মানুষ হত্যার সাথে জড়িত তাদের কেউ জান্নাতে যাবে না। ইসলামে কোথাও নিরীহ মানুষ, নারী হত্যা, ঈদগাহ মাঠে হামলা সমর্থন করে না।

ইসলামের নামে অপপ্রচার রোধে আলেম ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে- উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, কেউ যাতে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কাউকে জঙ্গি বানাতে না পারে এজন্য আলেম ওলামা সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন । আমরা সবাইকে সাথে নিয়েই জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বো ”

সাম্প্রতিককালে ঘটে যাওয়া জঙ্গি হামলা, বিগত সময়ে দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিপুল সংখ্যক ওলামা-মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, পেশাজীবী, ছাত্র-শিক্ষক সহ সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451