বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত আরেক বৃদ্ধা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০১৯
  • ৩৮৯ বার পড়া হয়েছে

খুলনায় রোহিঙ্গা সন্দেহে ৬০ বছরের অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনার কাঠালীয়া বাজারে সংঘটিত এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সাহস ঘোষগাতী গ্রামের চিংড়ি ঘের মালিক মেহেদী মোড়ল ও কাঠালীয়া বাজারের মুদি দোকানদার মধুসুদন মণ্ডলকে আটক করেছে ।

গ্রামবাসীরা জানান, শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয এক বৃদ্ধকে স্থানীয় লোকজন পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার কপিলমুনি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে নিহত ব্যক্তিকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনার সময় শনিবার ভোর চারটার দিকে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রণজিৎ নিহত ব্যক্তিসহ উক্ত দুজনকে আটক করে।

মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, নিহত ব্যক্তি রোহিঙ্গা কিনা এখনো তা জানা যায়নি। তাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আটক দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামে রোহিঙ্গা সন্দেহে পঞ্চাশোর্ধ এক নারীকে গ্রামবাসী আটক করে পিটিয়ে আহত করে। খবর পেয়ে মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে খুলনা ও সাতক্ষীরা গ্রামাঞ্চলে ছেলে ধরা আতংক বিরাজ করছে। তার সাথে যোগ হয়েছে নারী ধর্ষণ ও ডাকাতি আতঙ্ক। বোরকা পরা অপরিচিত নারী-পুরুষ গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় গত একসপ্তাহ ধরে এই আতঙ্ক শুরু হয়েছে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451