বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপ দলে তাসকিনকে চেয়েছেন কোচ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০১৯
  • ৩৯৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

গুঞ্জনটা কদিন ধরেই শোনা যাচ্ছে, বিশ্বকাপের দলে জায়গা পেতে পারেন পেসার তাসকিন আহমেদ। আবু জায়েদ রাহির জায়গায় নেওয়া হতে পারে তাঁকে এমনও আলোচনা শোনা যায়। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তরুণ পেসার রাহিকে বাদ দেওয়ার খবরটি উড়িয়ে দিয়েছেন। আর তাসকিনকে দলে ফিরতে হলে ফিটনেস ও ফর্ম প্রমাণ করতে হবে বলে মনে করেন তিনি।

আজ শনিবার সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘তাসকিনের বলে বৈচিত্র আছে। কারণ তাঁর উচ্চতা অন্যদের চেয়ে কিছুটা বেশি। টিম ম্যানেজমেন্ট মনে করছে ইংল্যান্ডের কন্ডিশনে তাঁর মতো পেসারের দরকার। কিন্তু আমার কাছে রিপোর্ট আছে সে পুরোপুরি ফিট নয়। পুরোপুরি রিদমে আসেনি, বলের লাইন-লেন্থও ঠিক হয়নি। ওর সবকিছু এখনো ঠিক হয়নি। আমার ব্যক্তিগত মত হচ্ছে, রাহিকে কোনো সুযোগ না দিয়েই আরেকজনকে নেওয়া ঠিক হবে না।’

তবে পুরোপুরি ফিট হলে তাসকিনকে দলে নেওয়া হতে পারে বলে মনে করেন বিসিবি সভাপতি, ‘সত্যি কথা বলতে কি, রাহিকে বাদ দিয়ে তাসকিনকে নেওয়ার কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। তবে আমাদের চিন্তাটা সবসময়ই ছিল, ও (তাসকিন) যদি ফিট হয়, ভালো করে তাহলে তাঁকে দলে নেওয়া হতে পারে। কারণ এখনো ২২ তারিখ পর্যন্ত সময় আছে। তা ছাড়া রাহি একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি। তাই এটা নিয়ে এখনই কথা বলার এখনই সময় হয়নি।’

এদিকে আয়ারল্যান্ড সিরিজে ব্যাকআপ পেসার হিসেবে তাসকিনকে দলে নেওয়া হয়েছে। আর ফরহাদ রেজা ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলে চলমান এই সিরিজের দলে জায়গা পান।

বাংলাদেশ দলের হয়ে ২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে খেলেন তাসকিন। জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পেলেও বিপিএলে ইনজুরিতে পড়ে আর ফেরা হয়নি তাঁর। তবে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেলেও প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাননি তিনি। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৬৬ রানে তিন উইকেট পান তিনি।

আগামী ৩০ মে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আসরে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আসরে অংশ নিতে এরই মধ্যে দেশ ছেড়ে গেছে বাংলাদেশ। এখন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে তারা। এই সিরিজ শেষে ইংল্যান্ডে যাবে মাশরাফি-সাকিবরা।

বিশ্বকাপের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451