বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বললেন রিজভী ‘ফণী’ মোকাবিলায় সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৪২৪ বার পড়া হয়েছে

Ntv online:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই এ দেশের মানুষের জন্য এদের কোনো মাথাব্যথা নেই।’ তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে গত ৪৫ বছরে ‘ফণী’র মতো ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ আসেনি। কিন্তু সরকার এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও দেশব্যাপী খুন, গুম ও নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকারের নির্দেশেই কারাগারে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘শুধু জিয়া পরিবার ও বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যেই তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘২৯ তারিখ রাতে ভোটারবিহীন সরকারের হাতে দেশের কোনো মানুষই নিরাপদ নয়। প্রতিনিয়ত নুসরাতের মতো হাজার হাজার মেয়েকে এ সরকারের আমলে জীবন দিতে হচ্ছে।’ তিনি বলেন, বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সরকারের উচিত দেশ পরিচালনায় তাদের অপারগতা স্বীকার করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া।

জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনাদের মতো নেতাকর্মী থাকতে খালেদা জিয়াকে আর বেশিদিন কারাগারে থাকতে হবে না। রাজপথে আন্দোলন করে তাঁকে মুক্ত করে আনব।’

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদসহ অন্যান্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451