শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আহমেদ শরীফকে প্রধানমন্ত্রীর ৩৫ লাখ টাকা অনুদান ১৮ এপ্রিল ২০১৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৪৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফ ও  তাঁর স্ত্রীর উন্নত চিকিৎসায় ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আহমেদ শরীফের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুদানের চেক গ্রহণের পর অভিনেতা আহমদ শরীফ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি অনেক আনন্দিত যে প্রধানমন্ত্রী সব সময় আমাদের খবর রাখেন। শুধু আমি নই, সব সময় আমাদের শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। আমি স্ত্রীকে নিয়ে খুব তাড়াতাড়ি দেশের বাইরে চিকিৎসা করতে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন সুস্থ্ দেহ নিয়ে দেশের মানুষের সেবার করতে পারেন। ’

আহমেদ শরীফ একজন চলচ্চিত্র অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি সুনাম কুঁড়িয়েছেন। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক ও টেলিফিল্ম পরিচালনা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451