বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৪০১ বার পড়া হয়েছে

অনলাইন নিউজঃ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আনালিয়াবাড়ী এলাকার মোখলেছুর রহমানের ছেলে সাত্তার (১৮) ও একই এলাকার দুলাল হোসেনের ছেলে সেলিম (১৭)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, নববর্ষ উপলক্ষে দুই বন্ধু ঘুরতে বের হয়েছিলো। দুপুরে ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে আদাবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক আসা মেসার্স স্বর্ণা ব্রিকসের একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ওই দুই বন্ধু নিহত হন।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451