বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেপালে ফের বিমান দুর্ঘটনা, নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৫৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নেপালের লোকলা বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত চারজন।

আজ রোববার সকালে সামিট এয়ারের বিমানটি উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি হেলিকপ্টারকে সজোরে ধাক্কা নিয়ে ৩০ থেকে ৪০ মিটার দূরে ছিটকে পড়ে বলে কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তেওয়ারি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন সহকারী পাইলট ও দুজন পুলিশ সদস্য। এর মধ্যে সহকারী পাইলট এস দুঙ্গানা এবং পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাম বাহাদুর খাদা ঘটনাস্থলেই মারা যান। আরেক এএসআই রুদ্র বাহাদুর শ্রেষ্ঠা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লোকলা বিমানবন্দরকে পৃথিবীর অন্যতম কঠিন ও দুরূহ বলে চিহ্নিত করা হয়। এর আগে গত বছরের ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে চার ক্রুসহ ২৭ জন ছিলেন বাংলাদেশি।

পাহাড়ে ঘেরা নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি বিবেচনা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451