শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-ভুটানের প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৪১৬ বার পড়া হয়েছে

বাসস;

ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁওস্থ কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়।’

দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি দলিল স্বাক্ষরের কথা রয়েছে।

স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন ও জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদারের জন্য পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় নেতা একান্ত বৈঠকে মিলিত হন। সকাল ১০টা বাজার কয়েক মিনিট আগে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে শেখ হাসিনা আগত অতিথিকে স্বাগত জানান।

ডা. লোটে গতকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে বাংলাদেশে এসে পৌঁছান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451