শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফজলুর রহমান বাবুর নতুন গান ‘আউল বাড়ি’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৪৮৪ বার পড়া হয়েছে

দর্শকপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। নাটক ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানও করেন তিনি। তার কণ্ঠ ইতিমধ্যেই সকলের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। এবার নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানটির শিরোনাম ‘আউল বাড়ি’।

প্রদীপ সাহার কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শহীদুল হাসান মন। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।

নতুন গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘চমৎকার কথার গান এটি। সুর এবং সঙ্গীতায়োজনও ভালো লাগার মতো। গাওয়ার ক্ষেত্রে আমার সেরাটা গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করে অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ফজলুর রহমান বাবু পরিবার পরিকল্পনা অধিদফতরের একটি বিজ্ঞাপনে লোকসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে।

অপরদিকে তার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এ দুটি হচ্ছে- অরুণ চৌধুরীর পরিচালনায় ‘মায়াবতী’ ও মোহাম্মদ নূরুজ্জামানের পরিচালনায় ‘মাস্তুল’।

এছাড়াও এ অভিনেতা আগামী ঈদুল ফিতরের জন্য বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451