বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একে একে সবাই চলে গেল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৪৫১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকে জমানো গ্যাসে সৃষ্ট অগ্নিকাণ্ডে পরিবারের গৃহকর্তা ছাড়া দগ্ধ সবাই মারা গেছে। ছবি : সংগৃহীত

 

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকে জমানো গ্যাসে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ সবাই মারা গেছে।

সবশেষ গতকাল শুক্রবার রাতে ওই পরিবারের দগ্ধ শিশু ফারিয়া (৯) মারা গেছে। তার শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল। তার মৃত্যুর মধ্য দিয়ে এই পরিবারের মা ও তিন শিশু সন্তানের মৃত্যু হলো।

গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে গিরিধারা আবাসিক এলাকার বাসায় ফাতেমা ও তাঁর তিন শিশু সন্তান দগ্ধ হয়। পরে তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, এর মধ্যে ফাতেমার শরীরের ৯৪ শতাংশ, ছেলে সাফওয়ানের ৯৭ শতাংশ এবং রাফির ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল। তারা সবাই আশঙ্কাজনক অবস্থার মধ্যেই ছিলেন।

পরের দিন ৭ এপ্রিল প্রথম মারা যায় সাফওয়ান। ৮ এপ্রিল ভোরে চলে যান ফাতেমা। ১১ এপ্রিল দুপুরে মারা যায় রাফি। আর সবশেষ গতকাল রাত পৌনে ১১টায় মারা যায় ফারিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451