শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফের মোদিকে ক্ষমতায় দেখতে চান ইমরান খান!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৩৪৩ বার পড়া হয়েছে
ফের মোদিকে ক্ষমতায় দেখতে চান ইমরান খান!

আসন্ন লোকসভা নির্বাচনে জিতে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এসে সরকার গঠন করলে পাকিস্তান-ভারত শান্তি আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় ইমরান খান বলেন, ‘কংগ্রেস যদি ভারতের পরবর্তী সরকার গঠন করে তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুর সমাধানে পৌঁছাতে বেগ পোহাতে হবে। সেক্ষেত্রে দক্ষিণপন্থী বিজেপি ক্ষমতায় এলে কাশ্মীর আলোচনা একটা জায়গায় পৌঁছাতে পারে।’

তবে ইমরান খান এ-ও বলেছেন, ‘বর্তমানে ভারতজুড়ে মুসলিমদের ওপর নির্যাতন বেড়েছে। সেখানে যেকোনো ধরনের মুসলমানিত্ব হামলার মুখে পড়ছে। এক সময় ভারতের মুসলমানরা ভালো ছিলেন। এখন তারা হিন্দু জাতীয়তাবাদের কারণে চরম উদ্বিগ্ন।’

ইমরান খান বলেন, ‘মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো ভয়ভীতি ও জাতীয়তাবাদী চেতনায় ভর করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।’

বিজেপি তাদের ইশতেহারে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদের দীর্ঘদিনের বিশেষ অধিকার কেড়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে সেখানে বহিরাগতরা জমি বা কোনো ধরনের সম্পত্তি কিনতে পারে না। তবে একে বিজেপির ভোটের রাজনীতি বলে উল্লেখ করেছেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের স্বাধীনতা অবশ্যই একটি রাজনৈতিক সংগ্রাম। কোনোভাবেই সশস্ত্র কায়দায় এর সমাধান হবে না।

অর্থনৈতিক কারণে প্রতিবেশী দেশ হিসেবে আফগানিস্তান, ভারত ও ইরানের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখাটা জরুরি বলে উল্লেখ করেন ইমরান খান।

এদিন ইমরান খান ইসরায়েল ও ভারতের নাগরিকদের একই অবস্থা বলে মন্তব্য করেন। তিনি বলেন, দুটি দেশের নেতাই নৈতিকভাবে চরম দেউলিয়া। ইসরায়েল যেমন দখলকৃত পশ্চিম তীরে ভারত তেমনি দখলকৃত কাশ্মীরে দেউলিয়াপনা দেখিয়ে আসছে।

ভারতে আগামীকাল বৃহস্পতিবার সাত দফার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। নানা জরিপে বিজেপি পুনরায় ক্ষমতায় এসে সরকার গঠন করতে পারে। এবারের ভোটে জিততে বিরোধী দল কংগ্রেসও বেশ আঁটঘাট বেঁধেই নেমেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451