শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৩৩৮ বার পড়া হয়েছে
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন
অনলাইন ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ের একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ভবনটিতে আগুন লাগার পর সেখান অবস্থানরত কর্মকর্তারা সবাই বের হয়ে আসেন।এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার সময় ওই ভবনেই অবস্থান করছিলেন ইমরান। যেখানে আগুন লাগে তার নিচের তলায় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার সঙ্গে বৈঠক করছিলেন তিনি।আগুন লাগার খবর পেয়েও ইমরান বৈঠক চালিয়ে গেছেন। তার আগে অন্য কর্মকর্তাদের ভবনটি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। অবশ্য এই আগুনে কেউ হতাহত হয়নি।এদিকে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সপ্তম তলায় প্রশাসনিক দপ্তরের একটি অংশে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র বলেন, শর্টসার্কিট থেকে সপ্তম তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসে ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে কেউ হতাহত হয়নি।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451