শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফতুল্লায় সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ মা ও ছেলের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৩৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডার লিকেজ থেকে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে মা ফাতেমা বেগম (৩৫) ও ছেলে সাফওয়ান (৫) মারা গেছে।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সাফওয়ান এবং আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ১০ ঘণ্টার ব্যবধানে ফাতেমা মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন।

সাফওয়ানের শরীরের ৯৭ শতাংশ এবং ফাতেমার শরীরের ৮৯ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত শনিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গিরিধারা আবাসিক এলাকায় সিলিন্ডার লিকেজ থেকে গ্যাসের আগুনে ফাতেমাসহ তাঁর তিন সন্তান দগ্ধ হন।

পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দগ্ধ অন্য দুই সন্তান হলো ফারিয়া (৯) ও রাফি (১১)। তারাও আশঙ্কাজনক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451