রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘সুষ্ঠু পরিকল্পনার কারণে দেশের অর্থনীতি এগিয়েছে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৩৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সুষ্ঠু পরিকল্পনার কারণেই বিশ্বে অর্থনৈতিক মন্দা ও নানা সমস্যা থাকা সত্ত্বেও দেশের অর্থনীতি এগিয়েছে।’

আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক অর্থনৈতিক অঞ্চল ও শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন এবং উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে দেশের কয়েকটি স্থানে নতুন অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানে বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নতুন শিল্প প্রতিষ্ঠানসহ মোট ৬৫টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশি বা প্রবাসী যাঁরাই আসবেন, তাঁরাই যেন বিনিয়োগ করতে পারেন, সে সুযোগটাও সৃষ্টি করে দেওয়া আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের অর্থনীতি আমরা পরিচালনা করেছি বলে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এগোতে থাকি, তাহলে যেকোনো দেশকে উন্নত করা সম্ভব। অন্তত আমি এটুকু দাবি করতে পারি, গত ১০ বছরে এটা আমরা প্রমাণ করেছি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451