মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রুনাইয়ের সুলতান সমকামিতার বিরুদ্ধে কঠোর অবস্থানে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৩৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেছেন দেশটির সুলতান। নতুন আইনে সমকামীকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের বিধি অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ বুধবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।

বিবিসি জানায়, আজ থেকেই ব্রুনাইয়ে নতুন ওই আইন চালু হতে যাচ্ছে।  এ ছাড়া আরো বেশ কিছু শরিয়া আইন প্রণয়ন করা হচ্ছে, যার মধ্যে চুরির শাস্তি হিসেবে অঙ্গচ্ছেদের বিধিও রয়েছে।

জনসাধারণের উদ্দেশে দেওয়া এক ভাষণে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ দেশটিতে ব্যাপক ইসলামী শিক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমি চাই এ দেশে ইসলামী শিক্ষার ভিত্তি দিন দিন শক্তিশালী হোক।’

নতুন আইন অনুসারে, কোনো ব্যক্তি যদি সমকামিতার কথা স্বীকার করে কিংবা চারজন প্রত্যক্ষদর্শী তাকে এ ধরনের ক্রিয়াকলাপে জড়িত দেখে, সে ক্ষেত্রে ওই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত পাথর ছুড়ে মারার দণ্ড  কার্যকর হবে।

এর আগেও দেশটিতে সমকামিতা অবৈধ ও এর জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধি ছিল।

এদিকে নতুন এ আইন জারিতে আতঙ্কিত হয়ে পড়েছে ব্রুনাইয়ের সমকামী সমাজ। তারা এ আইনকে ‘মধ্যযুগীয় শাস্তি’ বলে অভিহিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে আতঙ্কগ্রস্ত ব্রুনাইয়ের এক সমকামী বিবিসিকে বলেন, ‘তুমি একদিন ঘুম ভেঙে উঠলে আর বুঝতে পারলে যে তোমার প্রতিবেশী, পরিবার এমনকি রাস্তার ধারে চিংড়ি ভাজা বিক্রি করা ওই সুন্দর মহিলা তোমাকে মানুষই মনে করে না, কিংবা মনে করে এদের পাথর ছুড়ে মারা স্বাভাবিক ঘটনা।’

এদিকে ব্রুনাইয়ে এ ধরনের আইন জারির বিরুদ্ধে নিন্দা ও সমালোচনা জানাচ্ছে আন্তর্জাতিক মহল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451