শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নানা পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৩৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের কথা চিন্তা করে দেশের প্রতিটি বিভাগে অটিজম পরিচর্যা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। প্রতিবন্ধীদের কল্যাণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি ইনস্টিটিউট করে দিয়েছি। একটা শিশু জন্মের পরপরই সে অটিজমে আক্রান্ত কিনা এসব বিষয়ে শনাক্ত করার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

আজ মঙ্গলবার ০২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের এবং বগুড়ায় ছেলেদের জন্য অটিজম পরিচর্যা কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে দেশের প্রতিটি বিভাগে অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হবে। সম্ভব হলে প্রতিটি জেলায় এসব কেন্দ্র করে দেবো।

‘কারণ অটিজম আক্রান্ত বা প্রতিবন্ধী ছেলে-মেয়েদের নিয়ে তাদের বাবা-মার একটা চিন্তা থাকে। তাদের সেই চিন্তা দূর করার জন্য আমরা এ উদ্যোগ নিচ্ছি। আর এ সংক্রান্ত ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে তাদের সহায়তা করবো। সেক্ষেত্রে বিত্তশালীদের বলবো, ফান্ডে আপনারা অনুদান দিতে পারেন।’

ভবিষ্যতে দেশের আরও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রশিক্ষণের বিষয়ে ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451