শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মুন্সীগঞ্জে ভোটের পরে প্রতিপক্ষের গুলিতে দুজন আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ২৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন শেষে প্রতিপক্ষের গুলিতে দুজন গুরুতর আহত হয়েছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ রোববার বিকেল ৫টা ১০ মিনিটে সদরের পঞ্চসার ইউনিয়নের  রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দেওয়ানবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনায় গুলিবিদ্ধ দুজন হলেন রতনপুরের রজ্জব আলীর ছেলে মো. ফয়সাল (৩২) ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার আবুর উদ্দিনের ছেলে রুহুল আমিন (৪৫)।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শৈবাল বসাক জানান, আহতদের মধ্যে বুকে গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশঙ্কাজনক। রুহুল আমিন গলায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের রিয়াদ গুলি করেন রুবেল মেম্বারকে। মাঝখানে তাঁরা (ফয়সাল ও রুহুল আমিন) এসে পড়ে গুলিবিদ্ধ হন। ফয়সাল চেয়ারম্যান পদে আনারস প্রতীকের সমর্থক। গুলিবিদ্ধ অপরজন কুড়িগ্রামের রিকশাওয়ালা।

পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশী অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

-সূত্র,এনটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451