বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ইনস্টাগ্রামের নাম পরিবর্তন হচ্ছে?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৩২২ বার পড়া হয়েছে
ইনস্টাগ্রামের নাম পরিবর্তন হচ্ছে?

অনলাইন ডেস্কঃ

ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের নাম পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম। পরিবর্তিত নামে ইনস্টাগ্রামের সঙ্গে এর মূল প্রতিষ্ঠান ফেসবুকের নামটিও জুড়ে দেয়া হবে। শোনা যাচ্ছে, অ্যাপটির নতুন নাম হবে ‘ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক’।নাম পরিবর্তন কাজের সঙ্গে জড়িত এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জি-বিজনেস জানিয়েছে, ইনস্টাগ্রামের মাধ্যমেও এখন ফেসবুকের ব্র্যান্ডিং হবে। এজন্য ইনস্টাগ্রামের আগে যুক্ত হবে ফেসবুকের নাম।বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামের প্রকৌশলী জেন মানচুন ওং এক টুইটার পোস্টে জানান, ইনস্টাগ্রাম নতুন নামে আসছে। এর নতুন নাম হবে ‘ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক’।ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার প্রতিষ্ঠানের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এ কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে একত্রিত করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে হয়তো ইনস্টাগ্রামের নাম পরিবর্তন করা হবে।হিসাব বলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এক হলে এদের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ২৬০ কোটি। কিছুদিন পর হয়তো এই বিশাল সংখ্যক গ্রাহক যেকোনও একটি প্লাটফর্ম ব্যবহার করেই অন্যগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন।অর্থাৎ কেউ ইনস্টাগ্রাম ব্যবহারকারী হলে তিনি এই প্লাটফর্মটির সাহায্যেই সরাসরি ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এজন্য ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালুর প্রয়োজন হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451