রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দাদার মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৩২৩ বার পড়া হয়েছে

ইউএনবি,

রাজধানীর ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে শনিবার বাদ মাগরিব এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ তন্ময়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, বঙ্গবন্ধু পরিবারের স্বজন ও শুভাকাঙ্ক্ষী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মাহফিলে শেখ লুৎফর রহমানের পাশাপাশি বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডে শহীদ অন্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ ছাড়া মোনাজাতে দেশের অব্যাহত সুখ, শান্তি ও অগ্রগতি এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান কাইয়ূস সিদ্দিকের জন্মদিন উপলক্ষেও দোয়া করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451