বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অপরাধের ধরন অনুযায়ী মামলা করা হবে : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ২৯৯ বার পড়া হয়েছে

অপরাধের ধরন অনুযায়ী বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ শুক্রবার এফ আর টাওয়ারের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এ ঘটনায় যে ব্যক্তি যে জন্য দায়ী, তার বিরুদ্ধে সেই সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে। ভবনের মালিককে আমরা সনাক্ত করতে পেরেছি।’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন এটি হত্যাকাণ্ড। তাহলে কি হত্যা মামলা করা হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় কি বলেছেন তা নিয়ে আমি কথা বলব না। আমি আইনের কথা বলব। অপরাধের ধরন অনুযায়ী আমরা অপরাধীদের বিরুদ্ধে মামলা করব।’

ডিএমপি কমিশনার বলেন, ‘এ ঘটনায় আরও লোকের দায়িত্বে অবহেলা থাকতে পারে। বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনের যথাযথ ধারায় মামলা করা হবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা ভবনটির প্রত্যেকটি ফ্লোরের প্রতিষ্ঠানের তালিকা করেছি। প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলেছি। তাদের তালিকা করা হয়েছে। প্রতিটি ফ্লোরের দায়িত্ব একজন করে পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় মালিকদের ভবনের ভেতরে নিয়ে যাওয়া হবে। তারা দেখে আসবেন।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451