বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চুড়িহাট্টার পর বনানীর অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৩৮০ বার পড়া হয়েছে

ঢাকা: চুড়িহাট্টার পর বনানীর অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে কার্যকর ভূমিকা নিতে পারেনি রাজউক ও ফায়ার সার্ভিস। এমনটাই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ঘটনাস্থলে এসে সাংবাদিকদের ব্রিফিং করে মির্জা ফখরুল বলেন, সরকারের অবহেলা আর উদাসীনতার ফলে এতো বড় দুর্ঘটনা ঘটেছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য সরকারের দায় রয়েছে। সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

এসময় রাজউক এবং ফায়ার সার্ভিসের সমালোচনা করে ফখরুল বলেন, এই ঘটনার জন্য রাজউকের উদাসীনতা রয়েছে। কি করে তারা এতো বড় ভবনের অনুমতি দিলো এবং ১৮তলার অনুমতি নিয়ে কিভাবে ২৩তলা করে? আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের যথেষ্ট পরিমাণে জনবল এবং আধুনিক যন্ত্রপাতি নেই অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ভবনের উপর থেকে লাফ দেওয়ার জন্য নিচে কোনো নেট ব্যবহার করা হয়নি। যার কারণে অনেকের প্রাণহানি হয়েছে। জীবন বাঁচাতে যারা লাফ দিয়েছে তাদের বাঁচানোর জন্য নিচে নেট ব্যবহার করা যেতো। কিন্তু তা করেনি ফায়ার সার্ভিস।

তবে মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, গতকাল একটি সাধারণ মানুষ থেকে শুরু করে সেনা, নৌ-বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেছে। আমার নিজের ঘটনাস্থলে আসতে একটু দেরি হয়েছে। তবে প্রয়োজনীয় সব সংস্থা দ্রুততম সময়ে এসেছে এবং দায়িত্ব নিয়ে কাজ করেছে। তাই কোনো সংস্থা বা সরকার ব্যর্থ তা বলা যাবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451