রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘অফিসে ফায়ার সেফটি না থাকলে আমাদের জানান’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমাদের এখন আর কথা বলার সময় নেই, এখন অ্যাকশনের সময়। আমরা অ্যাকশনে বিশ্বাস করি।’

চাকরিজীবীদের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনারা যারা চাকরি করেন, তাদের প্রতি অনুরোধ যে, অফিসে প্রবেশের পূর্বে আপনারা দেখুন যে, আপনার অফিসের বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি আছে কি না। যদি না থাকে তাহলে অফিসে প্রবেশ করবেন না। অথবা আমাদের জানান।’

আজ শুক্রবার এফ আর টাওয়ারের সামনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে চলে এসেছি, এখন সেখানে যাওয়ার উপায় নেই। ঢাকার ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি করপোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে হবে। আমরা সেগুলো মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব। প্রতিটি ভবনে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা দেখে প্রতিবেদন দেবেন আর সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

তিনি বলেন, ‘দ্রুতই বহুতল ভবনগুলোর ফায়ার সেফটি ও ভবন সেফটির কাগজপত্র রেডি রাখতে জনস্বার্থে নোটিস দেওয়া হবে। নোটিস দেওয়ার পর ম্যাজিস্ট্রেট পাঠাব। যদি দেখা যায় ফায়ার সেফটি নিয়ে তারা কাজ করেনি, অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব।’

মেয়র আতিকুল ইসলাম আরো বলেন, ‘এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশন ও রাজউক একসঙ্গে কাজ করতে চায়। এই ভবন ১৮ তলার অনুমোদন নিয়ে কীভাবে ২২ তলা হল, সেগুলো আমরা দেখব। এই অনিয়ম মেনে নেওয়া যেতে পারে না। আমাদের যেসব ভাই বোন এসব অফিসে চাকরি করেন তাদের নিরাপত্তার দায়িত্ব অফিস ও ভবন মালিকদেরও রয়েছে। তারাও এই দায় এড়াতে পারেন না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451