বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়াকে কেরাণীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হতে পারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৩৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দ্রুততম সময়ের মধ্যেই নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার বিকালে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমনিতেই নাজিমউদ্দিন রোডের কারাগারটি অনেক পুরনো এবং ঝুঁকিপূর্ণ। তাছাড়া এই কারাগারটিকে সরকার জাদুঘর হিসেবে রূপান্তরের কাজ হাতে নিয়েছে। যে কারণে কারাবন্দি হিসেবে খালেদা জিয়াকে কেরাণীগঞ্জে স্থানান্তরের কোনো বিকল্প নেই।’

কবে নাগাদ খালেদা জিয়াকে কেরাণীগঞ্জে স্থানান্তর করা হবে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা প্রক্রিয়া শুরু করেছি, শিগগির এই সিদ্ধান্তের বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, ‘এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত।’

শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশ পাঠানো হচ্ছে- এমন গুঞ্জনের ভিত্তি সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির তরফ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তাব সরকারের কাছে আসে নাই। তাছাড়া খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তাঁকে প্যারোলে মুক্তি পেতে হলেও আদালতের মাধ্যমেই আসতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451