মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শুক্রবার চালু হতে যাচ্ছে জলপথে ঢাকা-কলকাতা যাত্রা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী শুক্রবার থেকে পুনরায় ক্রুজ শিপ চালু হতে যাচ্ছে।

কোস্টাল ও প্রটোকল রুটে প্যাসেঞ্জার ও ক্রুজ সার্ভিস পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে প্রায় ৭০ বছর পর ক্রুজ শিপ চলাচল শুরু হচ্ছে।

আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ক্রুজ শিপ ‘এমভি মধুমতি’ ঢাকা হতে কলকাতার উদ্দেশে যাত্রা করবে।

একই দিনে ভারতের ক্রুজ শিপ ‘মেসার্স আর ভি. বেঙ্গল গঙ্গা’ কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসসের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ক্রুজ শিপ যাত্রার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শুক্রবার বিকাল ৫টায় রাজধানী ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জের পাগলাস্থ ভিআইপি ঘাটে (মেরি এন্ডারসন) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ক্রুজ শিপ ‘এমভি মধুমতি’ শুক্রবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের পাগলা থেতে রওনা দিয়ে বরিশাল-মোংলা-সুন্দরবন-খুলনার আন্টিহারা এবং ভারতের হলদিয়া রুট হয়ে ৩১ মার্চ আনুমানিক দুপুর ১২টায় কলকাতায় পৌঁছাবে।

২০১৫ সালের ১৬ নভেম্বর বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোস্টাল এবং প্রটোকল রুটে প্যাসেঞ্জার ও ক্রুজ সার্ভিস চালুর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০১৮ সালের ২৫ অক্টোবর এ বিষয়ে দুই দেশের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451