বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ

ভুরুঙ্গামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে শিশু শিক্ষার্থী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবসের
অনুষ্ঠান দেখে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ছমির উদ্দিন (১২) নামে
শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। ঝড়ের সময় রাস্তার পাশের একটি
গাছের ডাল ভেঙ্গে ছমির উদ্দিন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে নিহত
হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া
কুড়ারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ছমির উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের
মহর আলীর পুত্র এবং উপজেলার এ ব্লুম কিন্ডার গার্টেন স্কুলের ৬ষ্ঠ
শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। সে উপজেলার পাইলট উচ্চ
বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে
বাড়ি ফিরছিল।
স্থানীয়রা জানান, নিহত ছমির উদ্দিন মঙ্গলবার সকালে তার কয়েকজন
সাথী সহ ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে ইসলামপুরে নিজ
বাড়িতে ফিরছিল। পথিমধ্যে হঠাৎ ঝড় শুরু হলে রাস্তার পাশের একটি
গাছের ডাল ভেঙ্গে ছমিরের গায়ের ওপর পরে। স্থানীয়রা ছমিরকে উদ্ধার
করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক
ডা.এএসএম সায়েম জানান, গাছের ডাল ভেঙ্গে পড়ে শিশুটি
মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি
পুলিশকে অবহিত করার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শিশুটির
মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451