বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোহামেডানকে অনায়াসে হারাল আবাহনী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৩৩৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

ফুটবল, ক্রিকেট বা হকি—যেকোনো ইভেন্টেই আবাহনী-মোহামেডানের লড়াই মানেই পুরো দেশ দুই শিবিরে বিভক্ত হয়ে যেত। তবে সেই দিন এখন আর নেই। দুই দলের ম্যাচ নিয়ে নেই আগের মতো তুমুল আলোচনা আর উত্তাপ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ তেমনই এক নিরুত্তাপ ম্যাচে মোহামেডানকে সহজেই ছয় উইকেটে হারিয়েছে আবাহনী।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আবাহনী। মোহামেডানের দুই ওপেনার লিটন দাস ও আব্দুল মাজিদ দেখেশুনে খেলতে থাকেন। বিশোর্ধ্ব দুটি ইনিংস খেলে দলীয় ৪০ রানে লিটন ও ৮৭ রানে আব্দুল মাজিদ আউট হয়ে যান। এরপর দুই মিডল অর্ডার ব্যাটসম্যান ইরফান শুকুর (৫৭) ও রকিবুল হাসান (৫১) দুটি অর্ধশতকের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। তবে দুজনের আউটের পর শেষদিকে আর কেউ দ্রুত রান তুলতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৪৮ রানের মাঝারি স্কোর করে মোহামেডান। আবাহনীর দুই বোলার মোহাম্মদ সাইফউদ্দিন ও নাজমুল ইসলাম দারুণ কিপটে বোলিংয়ে নেন তিনটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে জহুরুল ইসলাম অমি ও সৌম্য সরকার দুর্দান্ত শুরু এনে দেন আবাহনীকে। ১৯.৫ ওভারে ১০৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে ৫৪ বলে ৪৩ রান করা সৌম্য আউট হলে। এরপর ওয়ানডাউনে নামা ভারতীয় ওয়াসিম জাফরকে নিয়ে গড়েন ৭৪ রানের জুটি। ৩৮ রান করে ওয়াসিম জাফর আউট হলেও  লক্ষ্যে অবিচল থেকে দলকে এগিয়ে নিতে থাকেন জহুরুল। তুলে নেন চমৎকার একটি অর্ধশতক। ১৩১ বলে ৯৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। তাই আবাহনী চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

লিগে ছয় ম্যাচে পাঁচ জয় পাওয়া আবাহনীর পয়েন্ট এখন ১০।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451