সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করবে ঐক্যফ্রন্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

নির্বাচন ব্যবস্থা ধ্বংস ও গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে আগামী ৩০ শে মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।

আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না এই কর্মসূচি ঘোষণা দেন।

মান্না বলেন, ‘আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্যফ্রন্টের নেতারা সকাল ৯ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।’

এছাড়াও মান্না জানান, নতুন নির্বাচনের দাবি, নিরাপদ সড়ক দাবি, সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন এবং ডাকসু নির্বাচন, গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগ এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে আগামী ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। আগামী ৩১ মার্চ বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা।

এছাড়াও এপ্রিল মাস জুড়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কর্মী সমাবেশ, জনসভা করার ঘোষণা দেন মান্না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি করেছে আগামী এক সপ্তাহের মধ্যে তা বই আকারে প্রকাশ করবে বলে জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

আ স ম রব বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে গণশুনানির প্রতিবেদন বই আকারে বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি  সুব্রত চৌধুরী, কৃষক-শ্রমিক-জনতা লীগের হাবিবুর রহমান খোকা বীর প্রতীক প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451