বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্পের টুইটে ধোঁয়াশা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৩৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক টুইট বার্তায় সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর দেশটির আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না করা বিষয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

আজ শনিবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা ওই পোস্টে ডোলান্ড ট্রাম্প লেখেন, “আজ রাজস্ব বিভাগ জানায় যে, ‘উত্তর কোরিয়ার ওপর পূর্বের আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে নতুন করে আরো বড় অংশের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আমি আজ সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছি’।”

ট্রাম্পের ‘আমি আজ সে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছি’ বাক্যটি নিয়েই ওই ধোঁয়াশার সৃষ্টি হয়। ধারণা করা হয় যে, ট্রাম্প আগের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

কিন্তু পরে ওই ধোঁয়াশা কাটাতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, প্রেসিডেন্ট আসলে আগামীতে নতুন করে কোনো নিষেধাজ্ঞা যাতে আরোপ করা না হয়, সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন।

যদিও ট্রাম্প প্রশাসনের অনেকেই মনে করেন, উত্তর কোরিয়ার ব্যাপারে নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করাও গুরুত্বপূর্ণ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক টুইট বার্তায় লেখেন, ‘সমুদ্রে উত্তর কোরিয়ার অবৈধ আমদানি-রপ্তানি বন্ধ করতে সমুদ্র ও নৌবাণিজ্য বিভাগের অবশ্যই কিছু উদ্যোগ নেওয়া দরকার।’

এদিকে, সিরিয়ায় সব আইএস ঘাঁটি উচ্ছেদ হয়েছে বলেও শুক্রবার দাবি করেন ট্রাম্প। সেটিও ধোঁয়াশার সৃষ্টি করেছে। কেননা সংশ্লিষ্টদের দাবি দেশটিতে এখনো কিছু কিছু জায়গায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে যৌথবাহিনী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451