শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ধানের শীষে ভোট দেওয়ায় ধর্ষণ : রুহুল আমিনের জামিন বাতিল করা হল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৩৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ মামলার মূল আসামি রুহুল আমিনের জামিনের বিষয়ে আগের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

আজ শনিবার সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এম এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আগামী ২৫ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগের নেতা (বর্তমানে বহিষ্কৃত) রুহুল আমিনের আবেদনের শুনানি শেষে গত ১৮ মার্চ তাকে এক বছরের অন্তর্বর্তীকালীয় জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট।

অভিযোগ রয়েছে, গত ৩০ ডিসেম্বর ভোটের রাতে রুহুল আমিনের নির্দেশে তাঁর অনুসারীরা এক নারীকে গণধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ রুহুল আমিনকে গ্রেপ্তার করে।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিনকে পরে দল থেকে বহিষ্কার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451