শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নুর নেবেন ডাকসুর ভিপির দায়িত্ব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৩৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেবেন নুরুল হক নুর। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন তিনি।

নুর বলেন, ‘কারচুপির ভোটের মধ্য দিয়েও যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি।’

সংবাদ সম্মেলনে ভিপি নুর বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নিয়ে জাতির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। কারচুপির ভোটের মধ্য দিয়েও যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি। শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।’ পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিও বহাল থাকবে বলে জানান নুর।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘আমরা ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গত ১১ মার্চ ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে জয়ী হন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নুর। ওই প্যানেলের আখতার হোসেন জয়ী হন সমাজসেবা সম্পাদক পদে। তবে ডাকসুর ২৫টির মধ্যে ২৩টিতেই জয়ী হয় ছাত্রলীগ। জিএস পদে জয়ী হন ছাত্রলীগের গোলাম রাব্বানী এবং এজিএস পদে জয়ী হন ছাত্রলীগের সাদ্দাম হোসেইন।

ভোটের দিনই ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রলীগ ছাড়া অন্য সব প্যানেল। নুরুল হক নুরের প্যানেলও বর্জনের ঘোষণা দেয়। তবে ভোট বর্জন করলেও জয়ী হন নুরুল হক নুর।

আগামীকাল শনিবার ডাকসুর কার্যকরী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451