বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জের ঘিওরে নীলাচল বাসের চাপায় বাবা-ছেলে নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ২৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সা‌ড়ে ৬টার দিকে উপজেলার পুখুরিয়া নামক এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলচালক ওবায়দুল হক (৩৫) ও তাঁর ছেলে আব্দুল্লাহ (৪)। তাদের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। তারা মোটরসাইকেলে করে মধুখা‌লী যাচ্ছিল।

এ ঘটনার পর ঢাকাগামী নীলাচল পরিবহনের বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল করে ওবায়দুল হক তাঁর শিশু ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় ঢাকাগামী একটি বাসের চাপায় মারা যায় তারা।

নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ইয়ামিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451