বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নুর ঢাবি শিক্ষার্থীদের হতাশ করেছেন, আন্দোলন চলবে: লিটন নন্দী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

গণভবনে ডাকসুর ভিপি নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন, তা তার আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি এর আগে নির্বাচন বয়কট করে পুনরায় নির্বাচন দাবি করেছিলেন। গতকাল তিনি এ ফল নিয়ে এগিয়ে যেতে চেয়েছেন। ভিন্ন ভিন্ন ধরনের বক্তব্য খুবই ক্ষতিকর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাশ করেছেন।বললেন বামজোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। লিটন নন্দী বলেন, শনিবার বিকেলে গণভবনে নুরু যে বক্তব্য রেখেছেন, এরপর তিনি কারচুপির এই ভোট বাতিলের আন্দোলনে আছেন, নাকি নেই, তা স্পষ্ট করেননি। মিডিয়ার মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা সাংঘর্ষিক। এই নির্বাচন জালিয়াতির নির্বাচন। এই নির্বাচন ছাত্রলীগ ছাড়া সবাই আমরা প্রত্যাখ্যান করেছি। এই আন্দোলন চলবে।

এ সময় লিটন নন্দী পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। দাবিগুলো হলো, কারচুপির এই নির্বাচনের ফল বাতিল ঘোষণা, শিগগিরই পুনরায় তফসিল, উপাচার্যসহ এই নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তার পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির প্রদান।সংবাদ সম্মেলনে লিটন নন্দী আগামীকাল ১৮ মার্চ ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। এ সময় তার সঙ্গে জোটভুক্ত ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্রগণমঞ্চ, বিপ্লবী ছাত্র আন্দোলনসহ ১০টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। –

সুত্র,আরটিভি অনলাইন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451