সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাসে তুলে দেয়ার কথা বলে নরসিংদীতে মা-মেয়েকে গণধর্ষণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নরসিংদী জেলার শিবপুর উপজেলায় মহাসড়কে বিকল হয়ে যাওয়া বাস থেকে মা ও মেয়েকে ফুসলিয়ে অন্য বাসে তুলে দেয়ার কথা বলে আটকে রেখে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৃষ্টিঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিককে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর এলাকায় এই ঘটনা ঘটে। মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকেলে ঢাকা থেকে বাসে করে ধর্ষণের শিকার মা ও মেয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ডের অদূরে বাসটি বিকল হয়ে যায়। এসময় গ্রেপ্তার দেলোয়ার ও শফিক মা ও মেয়েকে অন্য বাসে তুলে দেয়ার কথা বলে স্থানীয় একটি জুটমিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে আলাদা দুটি কক্ষে আটকে রেখে মা ও মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এসময় মা ও মেয়ের চিৎকারে আসামিরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার মা বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেছেন। পরে পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451