শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর শোক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় ৪০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের কাছে শোকবার্তা পাঠিয়েছেন তিনি।

আজ শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের মসজিদ আল নুরে সন্ত্রাসী হামলা হয়। এতে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।

এ ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশিও নিহত হয়েছেন এবং অন্তত আট জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মসজিদটির কাছেই হ্যাগলি ওভাল মাঠে অনুশীলন করছিলেন। অনুশীলন শেষে তারা মসজিদটিতে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। তবে তারা মসজিদে প্রবেশের আগেই সেখানে হামলা চালায় বন্দুধারী এক সন্ত্রাসী। সতর্কবার্তা পেয়ে খেলোয়াড়রা নিরাপদে হোটেলে ফিরে যায়।

এ ঘটনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।

আগামীকাল শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সন্ত্রাসী হামলার পর ম্যাচটি বাতিল করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451