শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মুকুল নেত্রবাদী পরিচালিত ‘বউ বাজার’ ২৫ সিনেমা হলে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৫২৮ বার পড়া হয়েছে
মুকুল নেত্রবাদী পরিচালিত ‘বউ বাজার’ ২৫ সিনেমা হলে

মুকুল নেত্রবাদী পরিচালিত এবং শাহরিয়াজ ও রাহা তানহা খান অভিনীত চলচ্চিত্র ‘বউ বাজার’ আজ সারা দেশে ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

মুকুল নেত্রবাদী বলেন, ‘আজ সারা দেশে আমরা ২৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। ৪০টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলাম। তবে ৪০টির মধ্যে ১৫টি সিনেমা হল ছবিটি পেনড্রাইভে চালাতে চায়। যে কারণে আমরা ১৫টি সিনেমা হল বাদ দিয়েছি। কারণ, পেনড্রাইভে ছবি মুক্তি পেলে পাইরেসি হওয়ার ভয় থাকে।’

মুকুল নেত্রবাদী ছবি নিয়ে বলেন, ‘আমি এই ছবির মধ্যে দর্শকদের হাস্যরস দেওয়ার চেষ্টা করেছি। বাজারে এখন যেসব ছবি চলছে, তাদের বেশির ভাগই অ্যাকশননির্ভর ছবি। আমি মনে করি, সব ধরনের ছবি দেখার দর্শক আমাদের দেশে রয়েছে। এই ছবি দেখেও পছন্দ করবেন সবাই।’

ছবির গল্পে দেখা যাবে, শাহরিয়াজ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু তার পরিবার বিয়ের জন্য নানাভাবে চাপ দেয়। এদিকে ধনী পরিবারের মেয়ে রাহা। তার বিয়ে নিয়েও বিভিন্ন সমস্যা। একদিন বউ বাজার ঘুরতে যান শাহরিয়াজ। একই দিনে রাহার কৌতূহল হয় ওই বাজারে আদৌ বউ পাওয়া যায় কি না, সেটা দেখতে যাওয়ার। গায়ের রং বদলে কালো মেয়ের সাজে সেখানে যান তিনি। এরপর ইভ টিজারের কবলে পড়েন রাহা। একসময় তিনি প্রতিবাদ করেন। দূর থেকে দেখে এই কালো মেয়ের প্রেমে পড়েন শাহরিয়াজ। তারপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে এ সিনেমার গল্প।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451