সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

নায়ক সিয়াম ‘যদি একদিন’ দেখার আহ্বান জানালেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৪৩৩ বার পড়া হয়েছে
ন জানালেন ‘যদি একদিন’ দেখার আহ্বা নায়ক সিয়াম

 অনলাইন ডেস্কঃ 

‘এই মুহূর্তে আমাদের দেশে পরিবার নিয়ে দেখার মতো পরিচ্ছন্ন ছবি দরকার। ‘যদি একদিন’ তেমনি একটি চলচ্চিত্র। ছোট ছোট অভিনয়গুলো খুব ভালো লেগেছে। আর রাজ ভাইয়ের (মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ) আগের যেকোনো ছবির চেয়ে এটি ভালো চলচ্চিত্র হয়েছে। ছবিটি সবাই সিনেমা হলে এসে দেখবেন। ভালো লাগা মন্দ লাগা সিনেমা দেখে মতামত দিন।’ কথাগুলো বলছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।সম্প্রতি রাজধানীর ব্লকবাস্টার-এ (যমুনা ফিউচার পার্ক) ‘যদি একদিন’ ছবির বিশেষ প্রদর্শনী দেখতে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সিয়াম। ছবিটি দেখার পর তিনি দর্শকদের উদ্দেশে যদি একদিন দেখার আহ্বান জানান।গেল ৮ মার্চ সারাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘যদি একদিন’ছবিটি। দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আজ শুক্রবার আরও ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় সপ্তাহে ‘যদি একদিন’ একযোগে ৩৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

অভিনয় করেছেন তাহসান খান, শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।‘যদি একদিন’ পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451