বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজিল্যান্ডের ভয়াবহ ঘটনায় ফিরে আসছে বাংলাদেশ দল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৭২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের একটি মসজিদে ভয়াবহ হামলার ঘটনায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। ভয়ংকর এই হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসছে বাংলাদেশ দল। বিসিবি সূত্র জানিয়েছে, সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে যে ফ্লাইট পাওয়া যাবে, সে ফ্লাইটেই দেশে ফিরিয়ে আনা হবে দলের ক্রিকেটারদের।

আজ শুক্রবার ক্রাইস্টচার্চ স্টেডিয়ামসংলগ্ন স্টেডিয়ামে এ হামলার ঘটনা ঘটে। সেই মসজিদেই জুমার নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুধু ভাগ্যের জোরে বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে যান দলের ক্রিকেটাররা। মসজিদটির ভেতরে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ২৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সূত্রে জানা গেছে, এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও ক্রিকেটারদের ফিরিয়ে আনা হচ্ছে, এটা নিশ্চিত। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আজ দুপুরে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানাবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451