বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভুটানকে দিয়ে শুরু নারী সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৩৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ভুটানের বিপক্ষে লড়াই দিয়ে আজ নারী সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ।

নেপালের বিরাটনগরে শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল ৩টায়।

গতবারের রানার্সআপ বাংলাদেশের এবারের লক্ষ্য চূড়ান্ত সাফল্য। তবে প্রথমে গ্রুপপর্বে মনঃসংযোগ করতে চান কোচ গোলাম রব্বানী ছোটন। দীর্ঘদিনের অনুশীলনে একটি ইউনিট হিসেবে গড়ে উঠেছে দল। সাবিনা-মৌসুমীদের প্রতি পূর্ণ আস্থাও রাখছেন কোচ। আর নিজেদের প্রমাণে মাঠে সেরাটা দেবার অপেক্ষায় বাংলার বাঘিনীরা। তবে ভুটানকে হালকাভাবে নেবার সুযোগ নেই। বয়স ভিত্তিক ফুটবলে পিছিয়ে থাকলেও, সিনিয়র লেভেলে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় আছে ড্রাগনদের। এটা মাথায় রেখেই পরিকল্পনা এঁটেছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন।

এর আগে গত ১০ মার্চ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। এটি নারী সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও স্বাগতিক নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

১২ থেকে ১৭ মার্চ পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ২০ মার্চ সকাল ও বিকেলে হবে দুটি সেমিফাইনাল। আর ২২ মার্চ হবে ফাইনাল।

আগের চার আসরের চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। এবারও তারা ফেভারিট। তাদের সঙ্গে ফেভারিট হিসেবে আছে আয়োজক নেপাল। এবারের আসরের আয়োজক ছিল শ্রীলঙ্কা। কিন্তু তারা শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজন করতে অপারগতা প্রকাশ করে। এরপর নেপাল হয় আয়োজক। এই টুর্নামেন্টে পাকিস্তান দল অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা নাম প্রত্যাহার করেছে।

সাফে বাংলাদেশ নারী ফুটবল দল :
সাবিনা খাতুন (অধিনায়ক), মাহমুদা আক্তার, রূপনা চাকমা, ইয়াসমিন আক্তার, মাসুরা পারভিন, আঁখি খাতুন,  নার্গিস খাতুন, নিফুলা ইয়াসমিন নিলা, শামসুন্নাহার, শাসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, মিসরাত জাহান মৌসুমী, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, ইসরাত জাহান রত্না, সানজিদা আক্তার, মার্জিয়া, সিরাত জাহান স্বপ্না, শ্রীমতি কৃষ্ণা রাণী সরকার ও তহুরা খাতুন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451