মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ শুরু: আইনমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৪৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গেল বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পালা বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আইনমন্ত্রী। বিকেলে কসবা উপজেলায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে ট্রেনে করে আখাউড়া আসেন তিনি।এসময় আইনমন্ত্রী বলেন, বিএনপির এখনও সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবেন না তা মনে করি না। বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। আর যদি তারা একেবারেই সংসদে না যান তাহলে জনগণই দেখবে তাদের পরিণতি কি হয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই।টিআইবির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে আনিসুল হক বলেন, প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলবো না।এর আগে শিক্ষার্থীরা মন্ত্রীর হাতে কাগজের নৌকা তুলে দেন। পাশাপাশি নৌকা থেকে ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া, আবুল কাসেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, শাহবুদ্দিন বেগ ও শাখাওয়াত হোসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451