শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এরশাদ বিরোধীদলের নেতা, প্রজ্ঞাপন জারি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৪২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া এরশাদের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে বিরোধীদলের উপনেতা করা হয়েছে। এ বিষয়ে জাতীয় সংসদরে গেজেট চূড়ান্ত করে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপণে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে(রংপুর-৩ আসন থেকে নির্বাচিত) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা ও লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে মাননীয় স্পীকার স্বীকৃতি প্রদান করেছেন। এর আগে গত শনিবার এইচ এম এরশাদকে বিরোধীদলীয় নেতা ও জি এম কাদেরকে উপনেতা করার সিদ্ধান্ত জানিয়ে জাপার পক্ষ থেকে চিঠি পাঠানো হয় বলে জাতীয় পার্টি (জাপা) সূত্রে জানা যায়। এদিকে এ প্রজ্ঞাপন জারির পর বিরোধীদলীয় নেতা হিসেবে সরকারি দেয়া সুযোগ সুবিধাসহ যাবতীয় প্রটোকল পাবেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। এদিকে, একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টায়। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বুধবার সংসদের এই অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে অংশ নিয়ে ২২টি আসন পায় জাতীয় পার্টি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451