বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময়, আগে ও পরে সহিংসতা, ভয় ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। যাতে এখানে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার এক ‍টুইট বার্তায় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে সহিংসতা, ভয় এবং বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।’

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন অবশ্যই নির্বাচনে নিরাপদে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন ব্যবস্থায় তাদের ভূমিকা পালনের মাধ্যমে এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে।’

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস।

ওই বার্তায় তিনি আরো বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সব বাংলাদেশি যেন অবশ্যই নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451