বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোটের সময় স্টিকার নিয়ে মোটরসাইকেল চলতে পারবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করে গণমাধ্যমকর্মীরা ভোটের সময় মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক বলেন, ‘নির্বাচন কমিশন থেকে গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট কাজে যুক্তদের যে স্টিকার দেওয়া হয়েছে, সেই স্টিকার ব্যবহার করেই মোটরসাইকেল ব্যবহার করা যাবে।’

এর আগে নির্বাচন কমিশন এক ঘোষণায় জানিয়েছিল, একাদশ নির্বাচনকে ঘিরে ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকছে। এমনকি সাংবাদিকরাও বিশেষ কোনো ছাড় পাবেন না।

নির্বাচন কমিশনের এ ঘোষণার পর সাংবাদিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। কোনো কোনো রাজনৈতিক দলও এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়।

তবে ভোটের আগের দিন মধ্যরাত থেকে শুরু করে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি বা অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক বা স্থানীয় পর্যায়ের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451