শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৮ কোটি টাকাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার, তিনজন রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

রাজধানীতে আট কোটি ১৫ লাখ টাকাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান এ আদেশ দেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন তিন আসামিকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মতিঝিলের ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  এ এম আলী হায়দার ওরফে নাফিজ, অফিস ব্যবস্থাপক আলমগীর হোসেন এবং গুলশানের আমেনা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীন। আসামিদের মধ্যে জয়নাল আবেদীন একসময় হাওয়া ভবনের কর্মচারী ছিলেন বলে এজাহারে লেখা ছিল।

গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত র‌্যাব ৩-এর একটি দল মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ইউনাইটেড করপোরেশন ও ইউনাইটেড এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও টাকা জব্দ করে। তাঁদের কাছ থেকে নগদ আট কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৬৫১ টাকা জব্দের তথ্য জানিয়েছে র‌্যাব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451