বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গুরুদাসপুরে নদী রক্ষা আন্দোলন কমিটির সভায় ১৫ সেপ্টেম্বর নৌপথে লং মার্চের সিদ্ধান্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ২৮০ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.

‘নদী বাঁচাও-চলনবিল বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলা নদী রক্ষা আন্দোলন

কমিটির আয়োজনে আগামী ১৫ সেপ্টেম্বর নন্দকুজা নৌপথে লং মার্চের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে

প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পদ্মা নদীর চারঘাট পয়েন্ট থেকে স্লুইচগেট অপসারন ও দখল-দূষণমুক্ত করার মাধ্যমে চলনবিল তথা

নন্দকুজা, আত্রাই ও গুমানী নদীকে পূর্বের ন্যায় সচল করে শস্যভান্ডার খ্যাত চলনবিলকে মরুভুমি মুক্ত করার লক্ষ্যে

গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় নন্দকুজা নদী থেকে বড়াইগ্রামের রামাগাড়ী পর্যন্ত এক বৃহত্তর নৌবহর

নিয়ে নদীপথে লং মার্চ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চাঁচকৈড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. সামসুল হক শেখের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা

১১টায় রসুনহাট চত্বরে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি দেশের সর্ববৃৎ চলনবিল ও

বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী

আলহাজ্ব মো. নাজিম উদ্দিন সরদার, উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আত্ধসঢ়;হার

হোসেন ও সদস্য সচিব মজিবর রহমান মজনু, ছাত্রনেতা সরকার মেহেদী হাসান, সাংবাদিক আলী আক্কাস

প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যোগদান করে চাঁচকৈড় বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান একাত্ত্বতা

ঘোষণা করে সকল সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা নাগরিক

কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451