শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘বাতিলদের জায়গায় ঐক্যফ্রন্টের নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া উচিত’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘যেসব জায়গায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেসব জায়গাতে আবার নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া উচিত যাতে নির্বাচনে অংশ নিতে পারে।’ এ ছাড়া সেনাবাহিনী মোতায়েনের পরও হামলার ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার বিকেলে রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘সব সময় সেনাবাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এবারও আমরা আশা করব, সেনাবাহিনী জনগণের ভোটাধিকার রক্ষায় জনগণের পাশে দাঁড়াবে। সেনা মোতায়েনের পরও সারা দেশে হামলার ঘটনা অপ্রত্যাশিত।’

ড. কামাল আরো বলেন, ‘জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তারা এখন পরিবর্তন চায়। আমরা সেটা পাব, যদি নির্বাচন ধ্বংস না হয়। এটা অতীতেও দেখেছি, জনগণ ঐক্যবদ্ধ হলে স্বৈরাচারীরা নির্বাচন ধ্বংস করার চেষ্টা করে। তবে এবার তারা পারবে না সেটি। হয়তো তারা একটু ক্ষতি করবে দেশের।’

জনগণের উদ্দেশে ড. কামাল বলেন, ‘এই নির্বাচনে সবার ভোট দেওয়া উচিত। আমরা আশা করব, সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের রায় দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন। কারণ জনগণ এ রাষ্ট্রের মালিক, এটা সংবিধানে আছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, ‘এরই মাঝে সরকার ও নির্বাচন কমিশন মিলে এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে। এখনো আমাদের প্রার্থীদের ওপর হামলা করছে।’

 

 

 

 

 

সুত্র: এন টিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451