সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জে দিনেদুপুরে র‍্যাবের সঙ্গে গোলাগুলি , দুই জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

মুন্সীগঞ্জে দিনেদুপুরে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছে।

আজ (১৮ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সিপাহিপাড়ার বল্লালবাড়ি এলাকায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান চলাকালে এই ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত ২ জনের নাম ল্যাংড়া খসরু ও কানা সুমন। এরা দু’জনই চিহ্নিত সন্ত্রাসী। এই ঘটনায় র‍্যাবসদস্য মোকাররম হোসেন (৪৫) ও সাফায়াত (৩১) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

র‌্যাব-১১ এর সিপিসি-১ কর্মকর্তা ও পুলিশ সুপার (এসপি) মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপাহিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুই র‌্যাব সদস্যের হাতে গুলি লাগে।

পুলিশ সুপার বলেন, তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। এই ঘটনায় খসরু ও সুমন নামের দুই সন্ত্রাসী নিহত হয়েছে।নিহতদের কাছ থেকে ২ টি পিস্তল ও বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব-১১।

সূত্র-এনটিভি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451