বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট নির্বাচনী সহিংসতা নিয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতা বন্ধে  নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ সোমবার দুপুর ২টার দিকে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা। এ ছাড়া ইসি সচিব হেলালুদ্দীন আহমদও বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, গণফোরামের নেতা মোস্তফা মহসিন মন্টু, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

জানা যায়,  সারা দেশের ৩০টি জেলায় বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের প্রচারণায় বাধা ও হামলা মামলার লিখিত অভিযোগ নিয়ে নির্বাচন ভবনে যান ঐক্যফ্রন্টের নেতারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451